ডেস্ক রিপোর্ট: ৮ অক্টোবর দিবাগত রাতে আবুধাবির শেইখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় আফগানিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৬ রান তুলে লক্ষ্য ছ্ঁয়ে ফেলে।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশী রান তুলেছেন মেহেদি হাসান মিরাজ,তিনি ৮৭ বলে ৬০ রান করেন। এছাড়া তাওহিদ হৃদয় ৫৬ রান যোগ করেন। আফগানিস্তানের বোলার আজমাতুল্লাহ ওমরজাই ৩ উইকেট তুলে বাংলাদেশের পরাজয়ের দিকে নিয়ে যায়।
এই জয়ে আফগানিস্তান তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। সিরিজেরন দ্বিতীয় ম্যাচ আগামী শনিবার বার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments