রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি,উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এটিএম মোস্তফা সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় শনিবার (২৮ ফেব্রুয়ারী) উপজেলার বেতাল গ্রামে তাদের পুরাতন বাড়ির জামে মসজিদে ইফতার ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক,ব্যবসায়ী ও সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন। উল্লেখ্য এটিএম মোস্তফা সরদার গত বছরের ২৮ ফেব্রুয়ারী দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
মরহুম এটিএম মোস্তফা সরদার উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি ও বিডিএস’র সাবেক এরিয়া ম্যানেজার ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ঐতিহ্যবাহী নবীণ সংঘ,পাবলিক লাইব্রেরী,উজ্জীবন শিশু স্বাস্থ্য কেন্দ্র, ইয়াতিম খানা, হাই কেয়ার স্কুল ও নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়ার সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আঃ খালেক সরদারের জ্যেষ্ঠ ছেলে, বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলার স্বামী,উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন সরদার,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সরদার ও মো. জাহিদ হোসেন সরদার এবং সাংবাদিক নাহিদ সরদারের বড় ভাই। সেনাবাহিনীর মেজর রিয়াদ হোসেন সাব্বির মরহুমের একমাত্র মেয়ে জামাতা । ওই বছরের ১ মার্চ সকাল ৯টায় বানারীপাড়া হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে উপজেলার বেতাল গ্রামে জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments