ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বলেন, আগামীকাল সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নির্বাচনের নামে প্রহসন দ্বারা ভোটাধিকার বঞ্চিত হয়ে দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় প্রহর গুনছে। ঠিক তখনই হাজারো শহীদের রক্তে রঞ্জিত ভোটাধিকার প্রয়োগের সুযোগকে ছিনিয়ে নিতে স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ রাজনৈতিক দল ঘৃণ্য তৎপরতা শুরু করেছে।
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ঐ অপশক্তি সারা দেশের ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশকে টাকার প্রলোভন দিয়ে প্রভাবিত করতে এক নোংরা ‘খেলায়’ মেতে উঠেছে। বিভিন্ন জেলা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে, ভোটের ঠিক আগে আগে নগদ টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযানে দলটি সংগঠিতভাবে মাঠে নেমে সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পদদলিত করতে উদ্যত হয়েছে।
স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে পরিকল্পিতভাবে ভোটারদের মাঝে নিজেদের পক্ষে ভোট আদায়ের শর্তে বিপুল পরিমাণ নগদ অর্থ বিতরণ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। কোন কোন স্থানে অর্থ বিতরণ করতে গিয়ে তারা জনগণের প্রতিরোধের মুখেও পড়ছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে জামাতের একজন প্রভাবশালী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে ঢাকা-১৫ আসনে প্রকাশ্যে প্রচারণার সময় টাকা দিতে দেখা গেছে। আজ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির সৈয়দপুর বিমান বন্দরে বিপুল অংকের নগদ টাকাসহ হাতেনাতে ধরা পরেছে। এসব ঘটনা প্রমাণ করে যে, এই গোষ্ঠীটি অর্থের জোরে নির্বাচনের ফলাফলকে নিজেদের পক্ষে নেওয়ার নীলনক্সা কার্যকর করতে মরিয়া হয়ে উঠেছে। এ ধরনের কাজ নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন। অথচ রাষ্ট্রের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের এসব অপরাধের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অথচ তারা নিশ্চুপ।
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নেতৃবৃন্দ বিবৃতিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নির্বাচন কমিশনকে দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চায়, অর্থ-পেশি শক্তি-প্রশাসনিক কারসাজি-সাম্প্রদায়িক প্রচারণা ইত্যদি থেকে মুক্ত একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা যেহেতু আপনাদের দায়িত্ব ফলে আচরণবিধি লংঘনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। ঠাকুরগাঁওয়ে আটককৃত নেতাসহ সারা দেশে যারা টাকা দিয়ে ভোট কিনে নির্বাচনের ফলাফল কারচুপিতে লিপ্ত অপব্যবহারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নীরবতা বা শিথিলতা জনগণ কোনোভাবেই মেনে নিবে না।
একই সাথে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট দেশের সচেতন নাগরিক ও সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, আপনারা কোনো ধরনের প্রলোভন বা অর্থের কাছে মাথা নত করবেন না। টাকার লোভ দেখিয়ে যারা আপনার পবিত্র ভোটটি কিনতে চায়, তারা ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণ নয় বরং লুণ্ঠন ও দুর্নীতির পাহাড় গড়বে। এই অশুভ শক্তির বিরুদ্ধে পাড়ায় পাড়ায় সচেতনতা তৈরি করুন এবং টাকা দিয়ে যাঁরা ভোটের কারবারে লিপ্ত তাদেরকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিন। আসুন, আমরা সকলে মিলে নির্বাচনে টাকার খেলাকে চিরদিনের জন্য রুখে দিয়ে জনগণের কষ্টার্জিত ভোটাধিকার নিশ্চিত করি। জয় হোক গণতন্ত্রের, জয় হোক সাধারণ মানুষের।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments