বাণীশান্তা থেকে মো. নূর আলমঃ বানীশান্তার উর্বর কৃষিজমি নষ্ট করতে দিতে চাইনা। নদী খনন হোক আমরা চাই কিন্তু কৃষিজমিতে বালি ফেলতে দেবো না। আমার শরীরকে যেমন ভালোবাসি বাণীশান্তার মানুষ ও জমিকে আমি তেমনি ভালোবাসি। তাই বাণীশান্তার জমি নষ্ট হতে দেবো না। আওয়ামীলীগ সরকার, শেখ হাসিনার সরকার চাইবেনা বালি ফেলে এই গ্রাম ও কৃষিজমি নষ্ট হোক। ১৩ আগস্ট শনিবার দাকোপ’র বাণীশান্তা বাজারে কৃষিজমি রক্ষার দাবীতে ইউনিয়ন পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইফ পঞ্চানন বিশ্বাস এমপি একথা বলেন।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়। সমাবেশে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের নেতা অসিত বরণ বিশ্বাস, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, সিপিবি নেতা এ্যাড. রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা পরিমল কান্তি রপ্তান, সঞ্জিব মন্ডল, কৃষক নেতা কিশোর রায়, সত্যজিৎ গাইন, পাপিয়া মিস্ত্রি, কৃষ্ণপদ মন্ডল, বৈশাখী মন্ডল প্রমূখ। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হুইফ পঞ্চানন বিশ্বাস এমপি আরো বলেন আপনারা জমি চাষাবাদ করেন আর ধৈর্য্য ধরেন। আশাকরি কোন অসুবিধা হবেনা। আমাদের বুকের উপর বালি ফেলে নদী খনন করতে দিতে চাইনা। তিনি আরো বলেন ঢাকা যেয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাতে কৃষিজমি রক্ষার বিষয়টি আমার পক্ষে যতটুকু সম্ভব তাঁকে অবহিত করবো। সমাবেশে আন্দোলনকারী নেতৃবৃন্দ বলেন আমরা জান দেবো তবুও আমাদের জমিতে বালি ফেলতে দেবোনা। তারা আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিজমি নষ্ট করে কোন উন্নয়ন কাজ হবেনা। অথচ মোংলা বন্দর কর্তৃপক্ষ বাণীশান্তার তিনফসলি কৃষিজমি নষ্ট করে এলাকাবাসীকে উচ্ছেদ’র ষড়যন্ত্র করছে। সমাবেশে কৃষকরা যেকোন মূল্যে কৃষিজমিতে বালি ফেলার সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দেন।
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে ধানে পচন ও পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষক ও কৃষাণীরাচোখের সামনে ডুবে যাওয়া ধান দ ...
সব মন্তব্য
No Comments