স্টাফ রিপোর্টার; দীর্ঘ ১৯ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার একদিন পর শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে গিয়ে বাবার কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
দলীয় সূত্র জানায়, কবর জিয়ারতের মাধ্যমে দেশে ফিরে তারেক রহমানের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) তারেক রহমানের কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচির তথ্য পাওয়া যায়নি। তিনি গুলশানের বাসভবনে অবস্থান করে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দলীয় সূত্র আরও জানায়, পর্যায়ক্রমে তারেক রহমান দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
সব মন্তব্য
No Comments