স্টাফ রিপোটার: শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেছেন, বাংলাদেশ সরকার ফুড ফর্টিফিকেশন বা খাবার সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে অনুপুষ্টির অভাবে মানুষের যে সমস্যা হয় তা প্রতিকার ও প্রতিরোধে বদ্ধপরিকর। খাবার সমৃদ্ধকরণের মাধ্যমে সকলের জন্য পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা যায়। শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে খাবার সমৃদ্ধকরণ এবং খাদ্য নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ পুষ্টি নিরাপত্তায় বৈশ্বিক মান অর্জনের পথে রয়েছে।
আজ রাজধানীর পূর্বাণী হোটেলে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (gain) এবং বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহায়তায় শিল্প মন্ত্রণালয় আয়োজিত “ডিজিটাইজেশন অফ ফরটিফিকেশন অফ এডিবল ওয়েল ফর ইমপ্রুভড মনিটরিং, কোয়ালিটি কনট্রোল এণ্ড ক্যাপাসিটি বিল্ডিং” শীর্ষক ইন্সেপশন মিটিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পসচিব বলেন, শিল্প মন্ত্রণালয় ভোজ্য তেল ও লবণ ফর্টিফিকেশনের মাধ্যমে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি দূর করতে ব্যাপক অবদান রেখেছে। এই প্রকল্পটি সরকারী পরিষেবাগুলিকে ডিজিটাল করার জন্য একটি চলমান সরকারি প্রচেষ্টা, ডিজিটাল বাংলাদেশ এর সাথে সম্পৃক্ত। তাই আমরা বিশ্বাস করি এই প্রকল্পটি বাংলাদেশে ভোজ্য তেল ফর্টিফিকেশনের গুণমান নিশ্চিতকরণ এবং মান নিয়ন্ত্রণের বিদ্যমান চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম শফিকুজ্জামান, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক ড. মোঃ নজরুল আনোয়ার এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ রবিবার, ১০ মে পর্যন্ত হামের উপসর ...
রাহাদ সুমন,বরিশাল অফিস: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে এ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।শুক্রবার (৮ ম ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৬ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪৮৯ জন। ১৫ মার্চ থে ...
স্টাফ রিপোর্টার: ‘থ্যালাসেমিয়া অদৃশ্য আর নয়, অজানাদের খুঁজি ও সহযোগিতার হাত বাড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬। দিবস ...
সব মন্তব্য
No Comments