সিলেট অফিস: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি চুনারুঘাট আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল
"আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন" ।
৯ আগস্ট বেলা ১১ টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী উদযাপন কমিটির আহবায়ক চিত্তরঞ্জন দেব বর্মার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জের আহবায়ক তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুনারুঘাট উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বপন মুন্ডা, হরেন্দ্র উরাঙ, মদন পাহান, বিশু ঝরা, হলেন মহালি, ঠাকুর ধন , পলাশ হাজং, কমল ভূমিজ, স্বপন সাঁওতাল, কাঞ্চন পাত্র, সেমুয়েল কপিল উরাং প্রমুখ।
বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি সমঅধিকার ও মর্যাদার দাবি দাওয়া সহানুভূতির সাথে বিবেচনার আহ্বান জানান।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments