পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নেতৃবৃন্দ বাগেরহাটে পৌঁছালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে তাদের কে ফুলেল শুভেচ্ছা জানান। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক মিলনমেলায় এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থার অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল, বাগেরহাট জেলা শাখার সভাপতি এম. হেদায়েত হোসাইন লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুনসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের এই সংগঠনটি দীর্ঘ ৪৫ বছরের ঐতিহ্য ধারণ করে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এ পথচলার পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের দূরদর্শী নেতৃত্ব, ত্যাগ ও অবদান। তাঁর আদর্শ ও কর্মপ্রেরণা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আরও বলেন, মফস্বল সাংবাদিকরাই দেশের তৃণমূল মানুষের জীবন, সংগ্রাম ও সম্ভাবনার গল্প তুলে ধরেন। সংগঠনের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে সংবাদ প্রকাশের পাশাপাশি বিজ্ঞাপন আহরণ, সাংবাদিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। বক্তারা সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জাতীয় সাংবাদিক সংস্থা আরও শক্তিশালী, মর্যাদাবান ও কার্যকর সংগঠনে পরিণত হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments