ডেস্ক রিপাের্ট: কেন এলেন স্বস্তিকা? বাংলাদেশের রঙিন পর্দাকে আরও রঙিন করতে? নাকি অন্য কিছু? পশ্বিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী এসেছেন বাংলাদেশে। ২০ জানুয়ারি গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের হেড কোয়ার্ডটারে এসে উপস্থিত হন ‘তাসের ঘর’খ্যাত নায়িকা।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে গাইলেন আড্ডা দিলেন গভীর রাত অব্দি।
তাপসের ফেসবুক ওয়ালে ধরাও পড়লো তাদের আড্ডার একটু মুহূর্ত। স্বস্তিকা গাইছেন রবীন্দ্রনাথের, “না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না” গানটি। যারা জানেন না স্বস্তিকা গাইতেও জানেন তাদের জন্য রহস্যই থাকুক।
এটুকু তথ্য জুড়ে দেয়াই যায়, হিন্দুস্থান রেকর্ডসের জন্য রবীন্দ্রনাথের একাধিক গান কণ্ঠে তুলেছিলেন স্বস্তিকা। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও।
তবে কি গাইতে এলেন স্বস্তিকা? তাপসের সঙ্গে সুরে মগ্ন মুহূর্তটি দেখে তেমনটা মনে হতেই পারে কারো কারো।
তবে টিএম নেটওয়ার্ক সূত্র জানায়, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়ে।
এদিকে, এমন সময় স্বস্তিকা ঢাকায় এলেন যখন কলকাতা থেকে বেনারশী শাড়ি পরে হাতে গিটার ও রঙিন মাইক হাতে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী ঘোষণা করলেন তার নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির।
যৌথ কথার মালায় তাপসের সুরে গানটি শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে মিমির ইউটিউব চ্যানেলে।
মিমির পর এবার স্বস্তিকা, নতুন কি ম্যাজিক আছে তাপসের হাতে? সময় জানে।
তাপসের পিয়ানোতে স্বস্তিকা
https://www.facebook.com/reel/1062417204813255
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments