চট্টগ্রাম অফিস: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনকালে জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি একথা বলেন, নব উদ্যোমে বাঙালীয়ানার সত্ত্বাকে বুকে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি মোকাবেলায় যুব সমাজকে সংগঠিত করে জাতীয় যুব জোটের নেতা-কর্মীদের ঝাপিয়ে পড়তে হবে। সংবিধানের চার মূলনীতির আলোকে নারী-পুরুষের সমতার মানবিক সমাজ গঠনের লক্ষ্যে অবিচল থাকতে হবে।
আজ ১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারে
শুরু হওয়া কর্মশালায় জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অধিবেশনে বক্তব্য রাখেন । কর্মশালা পরিচালনা করেন জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন জাসদ কক্সবাজার জেলার সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য কাজী সাইমুল হক, জাতীয় যুব জোটের সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনি, প্রদীপ কুমার রায়, প্রভাষক আমিনুল ইসলাম কোহিনুর, শভংকর দে বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, মোহম্মদ সামসুল ইসলাম সুমন,ধীমান বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সুজন, রমজান আলী সিকদার, হাসানুজ্জামান তুহিন, সুজন প্রসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস হিমু প্রমুখ। এ ছাড়াও এ কর্মশালায় জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
শিরীন আখতার এমপি বলেন সংগঠনের নেতাদের সংগঠনে স্থির অবিচল থাকতে হবে। যুব জোটকে তৃনমূল পর্যায়ে নিয়ে যেতে কাজ করতে হবে, উপর থেকে নীচ পর্যন্ত সংগঠনকে বিস্তৃত করতে হবে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments