মোঃ মহশীন আলী, রংপুর অফিস: জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নের ৯০০ জন কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রবিবার রাতোর ইউনিয়ন ফেডারেশনে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক আয়োজিত কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাতোর ইউনিয়ন আইডিআরএস ফেডারেশনের সভাপতি মত্তেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলার টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ রবিউল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঠাকুরগাঁও এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ মোঃ শহীদুল ইসলাম, বীজ দাতাকারী প্রতিষ্ঠান হারভেস্ট প্লাস এর রি-অ্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ মজিবর রহমান, উক্ত প্রকল্পের তত্ত্বাবধানকারী আরডিআরএস ঠাকুরগাঁও জেলার কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার মোঃ শশীউল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
উক্ত প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে ব্রিধান-৭৪, ব্রিধান-৮৪ ও বঙ্গবন্ধু-১০০ জাতের বীজ বিতরণ করা হয়। প্রতি কৃষাণীকে একজাতীয় ৪(চার) কেজি করে বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিগণ জিঙ্ক ও আয়রণ সমৃদ্ধ খাদ্য মানব দেহের জন্য কেন দরকার তার গুরুত্বের কথা উল্লেখ করে এ জাতীয় ধান চাষের কৌশল, বীজ সংরক্ষণ ও পরবর্তীতে আরো বেশি বেশি এই জাতীয় ধান উৎপাদনের লক্ষ্যে আগ্রহী কৃষানীদের মাঝে আলোচনা করেন।
।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments