অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী সড়কে একটি নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. শাহিনুর মণ্ডল (২৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগীর চর এলাকার মৃত আরজেত মণ্ডলের ছেলে বলে জানা গেছে। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ করা হয়। র্যাবের দাবি, উদ্ধার হওয়া মাদকগুলো অত্যন্ত কৌশলে পরিবহন করা হচ্ছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যেতে পারে।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকের বিস্তার রোধে “জিরো টলারেন্স” নীতির আওতায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ভবিষ্যতেও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে এলিট ফোর্সটি।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী অঞ্চল হয়ে মাদক পাচারের প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে র্যাবের ধারাবাহিক অভিযান মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে দ্বিতীয় দফায় গত ১৯ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। আজ দিনভর দীর্ঘ গণনা শেষে মাজার ব্যবস্থাপন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক নারী। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পুলিশী নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১০ ...
সব মন্তব্য
No Comments