মাহবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অনুসন্ধান কমিটির চিঠি পেলেই নীতি নির্ধারনী পর্যায়ে আলোচনা করে জাতীয় পার্টি নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করবে। তিনি বলেন, আমরা চাই যোগ্য, নিরপেক্ষ ও গ্রহযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হোক। জাতীয় পার্টি শক্তিশালী নির্বাচন কমিশন চায়। জাতীয় পার্টি সব সময় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের পক্ষে। তবে, নির্বাচনকালীন সময়ে কমিশনকে ক্ষমতা না দিলে গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব হবে না। যা, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনে নেই।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর এক বিশেষ সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণ এর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত সভা পরিচালনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশের মানুষ নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে দেশের রাজনীতিতে বিরাজনীতিকরণ শুরু হয়েছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে নেই। এতে রাজনীতি ও নির্বাচনের ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, উপনিবেশিক ব্যবস্থার ন্যায় আমলা নির্ভর প্রশাসনের মাধ্যমে দেশ চলছে, জবাবদিহিতা নেই কোথাও। এই ব্যবস্থায় সেবার পরিবর্তে শোষণের শিকার হয় মানুষ। দেশের মানুষকে এমন বাস্তবতা থেকে মুক্তি দিতে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি পেতে চায় দেশের মানুষ। দেশের মানুষ জাতীয় পার্টির ওপর আস্থা রাখতে চায়। তাই দলকে আরো শক্তিশালী করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক তিতাস মোস্তফা, নুরুল হক নুরু, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আক্তার হোসেন দেওয়ান, এসএম সুবহান, নুরুল হক নুরু, শেখ মাকসুদুর রহমান, শরফুদ্দিন শিপু, মোঃ হাসান আলী, বক্সার রিপন, এডভোকেট মোঃ নজরুল ইসলাম খান, খোকন, ইসলাম, মিন্টু, রতন সরকার।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments