নব গঠিত কমিটি
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার রক্ষা এবং কল্যাণ নিশ্চিত করার লক্ষে কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী সাংবাদিক ইউনিয়নের নব গঠিত কমিটি গঠন করা হয়েছে।
রোববার কটিয়াদী উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এবং সকলের সর্ব সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক জনতা কটিয়াদী উপজেলা প্রতিনিধি মো: মফিজউদ্দিন নয়নকে সভাপতি এবং দৈনিক গণকণ্ঠ কটিয়াদী উপজেলা প্রতিনিধি এ এস এম হামিদ হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সহসভাপতি মিজানুর রহমান (দৈনিক নিরপেক্ষ), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক ডেসটিনি), দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান (দৈনিক আউচ সংবাদ), প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম পাভেল (দৈনিক ভোরের সংবাদ), নির্বাহী সদস্য কাইয়ুম হাসান (দৈনিক ভোরের আওয়াজ), নির্বাহী সদস্য এফ এম আব্বাসউদ্দিন সম্পাদক ও প্রকাশক দৈনিক আউচ সংবাদ, সাব্বির হোসেন (দৈনিক দেশ জনতা), সদস্য রুমা আক্তার (বাংলাদেশ নিউজ টুডে), সদস্য নুসরাত জাহান লাবণ্য লেখক কলামিস্ট,সদস্য কামরুল ইসলাম (দৈনিক মুক্তি সমাচার)।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments