রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকরুল আলম এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এস.এম গোলাম মাহমুদ রিপনের বাবা মো. রুহুল আমিন আকন (৮৬) আর নেই। ৫ অক্টোবর মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে বানারীপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে বড় ছেলে ফকরুল আলমের বাসায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। তিনি ব্রেন স্ট্রোকের কারণে দীর্ঘ দিন ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে,৪ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৬ অক্টোবর বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ (কোর্ট মসজিদ) জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম ও উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর নাজিরপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হবে। এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো.শাহে আলম,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা.উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কাওসার হোসেন,কে এম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,প্রভাষক মামুন আহমেদ,জাহিন মাহমুদ ও রেজাউল ইসলাম বেল্লাল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,নির্বাহী সদস্য ও সাবেক সম্পাদক সাইদুল ইসলাম,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments