ডেস্ক রিপাের্ট: তালেবানদের আফগানিস্তান দখলে নিলেও আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান।
তালেবানরা আফগানিস্তান দখল করায় আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয় আফগানদের। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন হিকমত।
চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপে আফগানিস্তান খেলবে বলে জানান হিকমত। এমনকি, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিও শুরু হচ্ছে আফগানদের।
সংবাদ সংস্থা ‘এএনআই’কে হিকমত বলেন, ‘হ্যাঁ, আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবো। সেই প্রস্তুতিই চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে অনুশীলন শুরু হবে।’
তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের। যা টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে দিবে।
হিমকত বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। এটা হবে বিশ্বকাপের সেরা প্রস্তুতি। আমরা শ্রীলংকা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সাথে কথা বলেছি। দেখা যাক, কোথায় আয়োজন করা যায়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments