ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর সাথে যুক্ত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী রেশমি মির্জা। সম্প্রতি (২০ অক্টোবর) নিউইয়র্কের উডসাইড কুইন্স প্যালেসে অনুষ্ঠিত কনভেনশনে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় শিল্পী রেশমীকে সম্মাননা প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক এ সংস্থার সাংস্কৃতিক সম্পাদকের পদও প্রদান করা হয়। যুক্তরাস্ট্র থেকে তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।
কনভেনশনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রতিনিধি ও মানবাধিকারকর্মীগণ উপস্থিত ছিলেন। জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি বিশ্বব্যাপী মানবাধিকারের আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করেছে।
মানবাধিকার সংস্থাটির বিশেষ দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে রেশমি বলেন, “সংগীতের মধ্য দিয়ে মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দেয়াই একজন শিল্পীর কাজ। আমাদের বর্তমান অশান্ত পৃথিবীতে এই শান্তিটুকু এখন খুব প্রয়োজন। সবারই উচিত নিজ কাজের বাইরেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সমাজের প্রতি,পৃথিবীর প্রতি দায়িত্ব পালন করা। আন্তর্জাতিক এ প্লাটফর্মটির মধ্য দিয়ে দেশের ও বিশ্বের নানা প্রান্তের মানুষের কল্যানে যদি নিয়োজিত হতে পারি একজন শিল্পী হিসেবে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।”
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনকের সভাপতি ড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, কাউন্সিলর মেম্বার সুসান ঝুয়াং, প্রফেসর ড. রঞ্জন থাপালিয়া, টারকুইস হাকসিন, জপসিত সিং, অ্যাসেম্বলি মেম্বার প্রার্থী ব্রাডন ক্যাস্ট্রো, সিবেনা শংকর, সেরিশ ওয়াকার, নবরাজ কেসি, মেহরিবান নসিব, ম্যাগদালিনা কুলিজ, মোহাম্মদ তারিক, ইউগেনিয়া রাম, গুগু মারাখি, স্যান্ড্রা পেরেজ, আজিজ ভাট ও এরভিন আপাদু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহির্বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ও প্রাচীন সংবাদপত্র 'ঠিকানা'র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. এম. শাহীন।
চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজে সেরা দশে স্থান পাওয়ার মধ্য দিয়ে বাংলাগানে নিজের উপস্থিতি জানান দেন রেশমি। প্রথম প্রকাশিত গান ‘নিন্দুকের মুখে পড়ুক ছাঁই’ গানটি দিয়েই দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত হয় ‘রেশমি ও মাটি’ ব্যান্ডের প্রথম অ্যালবাম। লোকগানে তরুণ কণ্ঠস্বর হিসেবে লালন, রাধারমন, শাহ আব্দুল করিম, আব্দুল আলিমের গানকে নিজের ব্যান্ড ও স্বকীয় গায়কির মধ্য দিয়ে নতুনভাবে উপস্থাপন করছেন রেশমি।
বাংলা গানের আন্তর্জাতিক মিউজিক প্লাটফর্ম উইন্ড অব চেঞ্জ এ ‘কমলায় নৃত্য করে’-গানটির মধ্য দিয়ে বিশ্বব্যাপী বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন রেশমি। টিএম রেকর্ডসের ব্যানারে প্রেমের লাড্ডু গানটিও কনসার্টে শ্রোতাদের চাহিদার শীর্ষে থাকে বলে জানালেন এ শিল্পী।
রেশমি জানান, এ ব্যানার থেকে নতুন বছরে বেশ কিছু গান প্রকাশিত হতে যাচ্ছে। প্রতিক হাসানের সংগীত পরিচালনায় আসছে একটি হিপহপ গান। আজমেরী হক বাঁধন ও দিতিকন্যা লামিয়া চৌধুরীর ‘মেয়েদের গল্প’-চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক এ সম্প্রতি কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments