সৈয়দ মাহমুদ শাওন , রাজশাহী অফিস :রাজশাহীর পেশাজীবী সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পুণরায় নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রিমন রহমান ও দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এই চারটি পদে ভোটগ্রহণ করা হয়।
এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর ফটোসাংবাদিক সালাহ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শনিবার ভোটগ্রহণকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এড. মুস্তাফিজুর রহমান খান আলম। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এড. মোমিনুল ইসলাম বাবু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন শ্রম অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মিজানুর রহমানসহ দুই সদস্যের প্রতিনিধি দল।
এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮১ জন। এর মধ্যে ৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ৩টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। এরপর গণনা শেষে ফল ঘোষণা করা হয়।
ফল ঘোষণার পর পর আরইউজে’র নতুন নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। এছাড়া রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরইউজে কার্যালয়ে এসে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এছাড়াও রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন নতুন নির্বাচিত এই কমিটিকে অভিনন্দন জানায়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
সব মন্তব্য
No Comments