স্টাফ রিপোটার: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব বাংলাদেশের ভালো বন্ধু এবং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়।
আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব এবং কিং সালমান হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রদত্ত ১৫ লাখ ডোজ আস্ট্রাজেনেকা ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ড. মোমেন সৌদি সরকার এবং কিং সালমান হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রশংসা করে বলেন, ‘বিগত বছরগুলোতে এবং কোভিড-১৯ মহামারির সময়েও সৌদি আরব আমাদের অনেক সহায়তা করেছে- এজন্য আমরা কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত Essa Yousef Essa Al duhailan.
অন্যান্যের মধ্যে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, কিং সালমান হিউমানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের পরিচালক Dr. Abdulla Alwadee, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments