আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম অপি (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মন্নেস আলীর পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম তালুকদার ভূট্রো।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক রফিকুল ইসলাম অপি তার ভাইদের নিয়ে আমন ধান রোপনের জন্য সকালে বাড়ির পাশে বীজতলা থেকে ধানের চারা তুলতে গেলে সেখানে বজ্রপাতে আহত হন তিনি। পরে সেখান থেকে আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments