নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে দীপ্ত চৌধুরী (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে শহরের মোক্তারপাড়া এলাকায় সিঙ্গার শোরুমসংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। মিছিলের ভিডিও ধারণ করতে দীপ্ত চৌধুরী তিনতলা ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি নিচে পড়ে যেতে থাকলে সেটি ধরার চেষ্টা করেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
পরে ঘটনাস্থলে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দনাথ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments