স্টাফ রিপোর্টার: পহেলা বৈশাখ আজ। বাংলা বর্ষের প্রথম দিন, বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরনের দিন। দিনটি বাঙালী জনগোষ্ঠী বিশেষ উৎসব পালন করেন।
ভারতের কলকাতা ও ত্রিপুরায় বাঙালিরাও এই উৎসব পালন করেন।
পহেলা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়।এটি বাঙালীদের একটি সর্বজনীন লোকউৎসব হিসেবে বিবেচিত।
ইতিহাস অনুসারে পহেলা বৈশাখ শুরু হয়েছিল পুরান ঢকার মুসলিম মাহিফরাস সম্প্রদায়ের হাত ধরে।
গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর ১৪ এপ্রিল এই উৎসব পালিত হয়।বাংলা একাডেমীর নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে।ভারতের পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পজ্ঞিকা অনুসারে ১৫ এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়।
এছাড়াও দিসটি বাংলাদেশে জাতীয় ছুটু হিসেবে গৃহীত।বিভিন্ন পর্যায়ের ব্যবসায়িরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়।
এই উৎসবটিতে শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলাসহ বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
বাংলা দিনপঞ্জির সাথে হিজরী এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হলো হিজরী সন চাঁদ হিসেবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী নির্ধারিত হয়।এ কারনে হিজরী সন শুরু হয় সন্ধ্যায় আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর খ্রিস্টীয় সন দিন শুরু হয় ইউটিসি#০০.০০ অনুযায়ী। পহেলা বৈশাখ বাংলা একাডেমী আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২:০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদে ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
সব মন্তব্য
No Comments