ডেস্ক রিপোর্টঃ স্যার আজকে আমার মন ভালো নেই’ উত্তরপত্রে এই বাক্য লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রকে এবার মন খারাপের কারণ জানাতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তার এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। অভিযুক্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামী সোমবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত রোববার ওই শিক্ষার্থীর কাছ থেকে লিখিত বক্তব্য নেয় ইংরেজি বিভাগ। পরে তা বিভাগ কর্তৃপক্ষ প্রক্টর দপ্তরে পাঠায়।
প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘ওই শিক্ষার্থী যে অপরাধ করেছে। সেগুলোর কারণ তাকে দর্শাতে হবে। যথাযথ কারণ বলতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ইনকোর্স মিড টার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পাতায় ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ বাক্যটি লেখা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে বাক্যটি লেখা। পাশেই আবার লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লেখা।
বৃহস্পতিবার সকালে মজা করে বিষয়টি ফেসবুকে দিলেও রাত গড়াতে সত্যিই ওই শিক্ষার্থীর বিপদে পরে মন খারাপ হয়ে যায়। কারণ, বিষয়টি নজরে আসে বিভাগ কর্তৃপক্ষের। ঘটনা তদন্তে গত রোববার শিক্ষার্থীর ডাকা বিভাগের চেয়ারম্যানের দপ্তরে।
তবে উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ নয় বলে গণমাধ্যমে জানিয়েছে বিভাগ কর্তৃপক্ষ।
ওই শিক্ষার্থী বলেছিলেন, ‘ছবি ভাইরাল হওয়ার দিন বিভাগের কোনো পরীক্ষা ছিল না। এই অতিরিক্ত উত্তরপত্রটি কিছুদিন আগে ক্লাসরুমে পড়ে থাকায় বাসায় নিয়ে এসেছিলেন। পরে বৃহস্পতিবার সকালে উত্তরপত্রটিতে এই কথাটি লিখে সকালে ফেসবুকে পোস্ট করে। পরে অনেকেই বিষয়টি ঠিক হয়নি জানালে তা সরিয়ে নেন। তবে অনেকে ছবিটি সংগ্রহ করে রাখায় এবং স্ক্রিনশট নেওয়া যায় তা ছড়িয়ে পড়ে।’-প্রথম আলো
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
সব মন্তব্য
No Comments