ডেস্ক রিপোর্ট: আইসিসি অনুর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে শ্রীলংকাকে। এই জয়ে সুপার সিক্সের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।
প্রত্যাশা ও স্বর্ণার জোড়া হাফ-সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। প্রত্যাশা ৫৩ ও স্বর্ণা ৫০ রান করেন। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রান করে ম্যাচ হারে শ্রীলংকা।
বেনোনির উইলোমুর পার্ক বি ফিল্ডে এ’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দলকে দারুন এক সূচনা এনে দেন দুই ওপেনার প্রত্যাশা ও মিস্টি শাহা। ৬৭ বলে ৭৫ রান তুলেন তারা।
১২তম ওভারের প্রথম বলে দলীয় ৭৫ রানে আউট হন প্রত্যাশা। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করে আউট হন তিনি। একই ওভারের তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরা আরেক ওপেনার চার-ছক্কাহীন ২৪ বলের ইনিংসে ১৪ রান করেন।
দলীয় ৭৯ রানে দুই ওপেনারকে হারানোর পর দারুন এক জুটি গড়েন দিলারা আকতার ও স্বর্ণা। শেষ ৫১ বলে অবিচ্ছিন্ন ৮৬ রান যোগ করেন তারা। তাতেই ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। মারমুখী মেজাজে ১৭৯ স্ট্রাইক রেটে ২৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫০ রান করেন স্বর্না। ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে অপরাজিত ৩৬ রান করেন দিলারা।
শ্রীলংকাকে ১৬৬ রানের টার্গেট দিয়ে প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট নেন বাংলাদেশের মারুফা। চতুর্থ ওভারে শ্রীলংকা শিবিরে দ্বিতীয় আঘাত হানেন দিশা। ২৪ রানে ২ উইকেট হারানোর পর জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে লড়াইয়ে রাখেন বিশমি গুনারতেœ ও দেউমি বিহঙ্গা। ৯৬ রানের জুটি গড়ে ফেলেন তারা।
১৭তম ওভারে গুনারতেœ ও বিহঙ্গার জুটি ভাঙ্গেন মারুফা। ৪৪ বলে ৫৫ রান করা বিহঙ্গাকে নিজের দ্বিতীয় শিকার বানান মারুফা। এপর পর আরো আত্মবিশ^াসী হয়ে উঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত শ্রীলংকাকে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলারার। গুনারতেœ ৫৪ বলে ৬০ রানের অপরাজিত থাকেন। মারুফা ৪ ওভারে ১৯ রানে ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন প্রত্যাশা।
আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ ভোর ৭টায় মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ রোববার, ১২ জুলাই ভোর ৭টায় য ...
বিশেষ প্রতিনিধি, কেপটাউন: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দেশের হয়ে খেলে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামস। বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গে ...
স্টাফ রিপোর্টার: সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা। সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে।শুক্রবার হারার ...
সব মন্তব্য
No Comments