স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র মৃত্যুতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি ও শোক প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ১৫ জুন রবিবার বিকাল ৪:৩০ টায় স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।
গতকাল রাতে বাদ এ’শা ঢাকাস্থ কাটাবন জামে মসজিদে প্রথম জানাজা, আজ সকাল ৯:৩০ টায় কেরানীগঞ্জ নেকরোজবাগ খেলার মাঠে দ্বিতীয় জানাজা, বাদ যোহর ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে দুপুর ২ টায় জাতীয় শহীদ মিনারে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়। জাতীয় শহীদ মিনারে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহ-সভাপতি কে এম হাবিব, ঐক্য ন্যাপ এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট এস এম এ সবুর, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু’র প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করে গভীর শোক প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশের সংবিধান প্রণেতা গণফোরাম এর প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য এডভোকেট এস এম আলতাফ হোসেন, সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, এডভোকেট সুরাইয়া বেগম, আব্দুল হাসিব চৌধুরী, শাহ নূরুজ্জামান সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা গণফোরাম এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে তাঁর মায়ের সমাধিতে সমাহিত করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments