বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে ৪-দিনব্যাপী শীতকালীন বইমেলা আজ ০৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন।
ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ। এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক। বইমেলা আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ^বিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের আয়োজনকে উৎসাহ দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে। বইমেলাকে একটি সর্বজনীন কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূটি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।
উদ্বোধনের পর উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বই মেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে ।
উল্লেখ্য, বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ০৯ নভেম্বর ২০২৫ এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments