সুমন আদিত্য,জামালপুর: বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে হুইপ সামশুল হক চৌধুরীর দায়ের করা মানহানি মামলাসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামালপুরের সাংবাদিকরা। ৩০ আগস্ট জামালপুর প্রেসক্লাবের সামনে প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান সাংবাদিকরা।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মিন্টু, মোস্তফা মনজু, জাহাঙ্গীর সেলিম, মো. বজলুর রহমান, জাহাঙ্গীর আলম, কাফি পারভেজ, মজনু মোল্লা, রেজাউল করিম এলান, খাদেমুল হক বাবুল, হাজি আবুল হাসেম, গোলাম রব্বানী নাদিম, জাকারিয়া জাহাঙ্গীর, শাহাবুল আকন্দ প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সত্য কথা লিখলেই কিছু অসাধুচক্র ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি এবং নির্যাতনও করা হয়। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী নিজের এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সন্ত্রাস ও বিভিন্ন অপকর্ম ঢাকতেই বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাইদুর রহমান রিমনসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা দিয়ে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
অবিলম্বে ওই মামলাটিসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা। একই সাথে হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মের বিচারের দাবিও জানান সাংবাদিকরা।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments