আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও: সারাদেশে দিন দিন আধুনিক যন্ত্র ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। থেমে নেই কৃষি শিল্পেও এর ব্যবহার। বর্তমানে কৃষিকে আধুনিকরণের নিমিত্তে সরকারি ভাবে নানারকম যন্ত্রপাতির উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে উন্নয়নশীল কৃষির ব্যাপক বিপ্লব ঘটছে।
তারই ধারাবাহিকতায় রবিবার পহেলা জানুয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ গন্ডগ্রাম (চামার দিঘি) গ্রামে ১১০ একর জমি সমলয় আধুনিক চাষাবাদের আওতায় অন্তর্ভুক্ত করনের লক্ষ্যে, রাইস সিডার মেশিনের মাধ্যমে আধুনিক ভাবে বীজতলা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
বীজতলা প্রদর্শনীর আওতায় রাইস সিডার মেশিন এর মাধ্যমে এবারে ব্রি ধান-৮৯ ও সিনজেন্টা-১২০৫ ধানের বীজ ট্রে-তে কাদামাটি ব্যাবহার করে চারা প্রস্তুতির কাজ চলছে। সাধারণ ভাবে বীজ বপন করে চারা প্রস্তুতির সময় লাগে ৪০ দিনের কাছাকাছি। সেখানে আধুনিক এই পদ্ধতিতে ২০-২৫ দিনের মধ্যেই চারা রোপণের উপযোগী হয়ে উঠছে। আধুনিক এ পদ্ধতি ব্যবহারের ফলে সময় ও উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, শামীমা নাজনীন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও, আলমগীর কবীর অতিরিক্ত উপ-পরিচালক শস্য ঠাকুরগাঁও, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মইদুল ইসলাম, চিত্র মোহন ও দিপু সহ নেকমরদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কৃষক এবং সাংবাদিকবৃন্দ প্রমূখ।
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় অতিবৃষ্টিতে ধানে পচন ও পাহাড়ি ঢল ও বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষক ও কৃষাণীরাচোখের সামনে ডুবে যাওয়া ধান দ ...
সব মন্তব্য
No Comments