ডেস্ক রিপোর্ট: চীন থেকে সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা বাংলাদেশে পৌঁছেছে।রোববার বিকাল সাড়ে ৫টার বিমানবাহিনীর দুটি উড়োজাহাজে করে এই টিকা ঢাকায় এসে পৌঁছায়। এর আগে ১২ মে আরও পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দিয়েছিল চীন। এ নিয়ে মোট ১১ লাখ টিকা উপহার হিসেবে পাঠিয়েছে চীন।
চীনা দূতাবাস থেকে জানানো হয়, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে চীন। বাংলাদেশ করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ফলে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন।
দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। এই টিকা শুধু ঢাকা মহানগরীতেই দেওয়া হবে। পরিবহন ও সংরক্ষণের কথা চিন্তা করে ফাইজারের টিকা ঢাকা মহানগরীতেই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, ফাইজার-বায়োএনটেকের যে ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছি তা এখনই প্রয়োগ শুরু করতে পারছি না।এই টিকায় ডাইলুয়েন্ট নামের মিশ্রণ মেশাতে হবে। সেই মিশ্রণ গত সোমবার রাতে আসার কথা থাকলেও আসেনি। ডাইলুয়েন্ট মিশ্রণ ছাড়া ফাইজারের টিকা প্রয়োগ করা যায় না। এর জন্য যোগাযোগ করা হচ্ছে। সেটি দেশে এলে ফাইজারের টিকা কত তারিখ থেকে দেওয়া যাবে তা জানানো হবে।
চীনের সিনোর্ফামের টিকা কারা পাবে বা কবে নাগাত শুরু এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে।
নাজমুল ইসলাম বলেন, দেশের ৮০ শতাংশ মানুষের টিকা নিশ্চিতে চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments