সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকানের ফ্রিজে থাকা প্রায় ৪০ কেজি পচা-বাসি মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বাজারের বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মঞ্জুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে জোনাইল বাজারে অভিযান চালানো হয়। এ সময় তারেক তাজুর দোকানের মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে প্রায় ৪০ কেজি পঁচা ও বাসি মাংস পাওয়া যায়। পরে এসব মাংস জব্দ করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ী তারেক তাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, বাজার মনিটরিংয়ের সময় দোকানের মাংস দেখে সন্দেহ হওয়ায় ফ্রিজ তল্লাশি করা হয়। সেখানে পচা ও বাসি মাংস পাওয়া যায়। সেগুলো জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
সব মন্তব্য
No Comments