মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ আহাম্মদ আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন রবিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নম্বর কালিকাপুর ওয়ার্ডে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে আহাম্মদ আলীকে তার নিজ বাড়ির পাশ থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহাম্মদ আলী ওই এলাকার মৃত হোসেন আলী বেপারীর ছেলে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে আহাম্মদ আলী এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments