বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের মা-বাবার হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চিকিৎসকদের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের সফল চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠা অত্যন্ত বিরল এবং চ্যালেঞ্জিং ঘটনা। গত ৫ এপ্রিল ২০২৬, ৩৩ সপ্তাহ বয়সে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই কন্যা ও তিন পুত্র শিশুর জন্ম হয়। জন্মের পর শ্বাসকষ্ট ও অপরিণত অবস্থার কারণে তাদের এনআইসিইউতে ভর্তি করা হয়।
নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুল মান্নান জানান, জন্মের পরপরই শিশুদের সিপ্যাপ সাপোর্ট, বুকের দুধ খাওয়ানো, সংক্রমণ প্রতিরোধ এবং ক্যাঙ্গারু মাদার কেয়ারের মাধ্যমে নিবিড় পরিচর্যা দেওয়া হয়। চিকিৎসার ফলে কয়েক দিনের মধ্যেই তাদের অবস্থার উন্নতি ঘটে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ ঘটনাকে বিএমইউর বড় সাফল্য হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রশংসা করেন।
চিকিৎসকদের ভাষ্য, সীমিত সম্পদের মধ্যেও সময়মতো এনআইসিইউ কেয়ার, বুকের দুধ খাওয়ানো ও সংক্রমণ প্রতিরোধ নিশ্চিত করা গেলে ঝুঁকিপূর্ণ প্রিম্যাচিউর নবজাতকদেরও সফলভাবে সুস্থ করে তোলা সম্ভব।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments