ডেস্ক রিপোর্টঃ ঈদে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে কয়েকদিন ধরে থাকে বিশেষ আয়োজন। এর মধ্যে নাটক-টেলিছবি নিয়েই দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায়। ঈদের দিন কোন চ্যানেলে কী নাটক-টেলিছবি থাকছে তা জেনে নিন।
বিটিভি
বিটিভিতে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ও বাবা, আলীবাবা’। হারুন রশীদের রচনায় ও মাহফুজার রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন হারুন রশীদ, ফজলুর রহমান বাবু, ফারহানা মিলি। রাত ৯টা য় প্রচার হবে ‘পর্যটন প্রেমিকা’। মাসুম রেজার রচনায় ও মাহফুজা আক্তারের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, উপমা।
এনটিভি
সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে থাকছে নাটক ‘নয়নতারা’ ইসরাত আহমেদের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ইনডোর প্রেম আউটডোর ভালোবাসা’। রচনা গোলাম রাব্বানী, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে জোভান, ফারিণ।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে ভিকি জায়েদের রচনা ও পরিচালনায় টেলিছবি ‘শেষ দেখা’। অভিনয়ে নিশো, মেহজাবীন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পথাকছে বৃন্দাবন দাসের রচনায় ও সালাহউদ্দিন লাভলু পরিচালিত নাটক ‘হারাধনের একটি বাগান’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, চুমকি। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘একজন সুস্থ মানুষের শেষ চিঠি’। রাবেয়া খাতুনের গল্পে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে ইরেশ যাকের, মম।
আরটিভি
রাত ৯টা ৩০ মিনিটের থাকছে নাটক ‘একটা নির্জন দুপুর চাই’। রচনা রহমান মোস্তাফিজ পাভেল, পরিচালনা সৈয়দ শাকিল। অভিনয়ে অপূর্ব, ফারিণ। রাত ১১টা ৫ মিনিটে দেখা যাবে নাটক ‘লেডি কিলার ড্রাইভার আজিজ’। রচনা জোবায়েদ আহসান, পরিচালনা মিতুল খান। অভিনয়ে তৌসিফ, পায়েল।
এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘বিবাহ করিতে ইচ্ছুক’। বি ইউ শুভর পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, কেয়া পায়েল। সকাল ৯টা প্রচার হবে ‘গনি সাহেবের শেষ কিছুদিন’। রচনা হুমায়ূন আহমেদ, পরিচালনা মাহফুজ আহমেদ। অভিনয়ে অপি করিম, আবুল হায়াত, মোশাররফ করিম, সালেহ আহমেদ। সন্ধ্যা ৬টায় প্রচার হবে ‘উড়ো প্রেম’। পরিচালনা মহিদুল মহিম। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন। রাত ৮টা ৪৫ মিনিট দেখানো হবে নাটক ‘ধন্য জনের অন্য মন’। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মম, মীর সাব্বির, সারিকা।
একুশে টেলিভিশন
রাত ৮টা দেখোনো হবে নাটক ‘রং করা মিথ্যা’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌ, ইন্তেখাব দিনার। রাত ১০টায় থাকছে নাটক ‘দ্য ডিজাইনার’। মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আফজাল হোসেন।
মাছরাঙা টিভি
বিকেল ৫টা ৫০ মিনিট দেখানো হবে নাটক ‘ভালোবাসা প্রমাণিত’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টায় প্রচার হবে ‘মিস্টার প্রিন্স’। রচনা ও পরিচালনা রুলীন রহমান। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। রাত ১০টায় থাকছে নাটক ‘শেষ বিকেলের বৃষ্টি’। রচনা মারুফ হোসেন সজীব, পরিচালনা পনির খান। অভিনয়ে জোভান, টয়া।
বৈশাখী টেলিভিশন
রাত ১১টা ৩৫ মিনিটে থাকছে নাটক ‘ব্রেক ফেইল ৩’। পরিচালনা আকাশ রঞ্জন। অভিনয়ে সাজু খাদেম, অহনা।
দীপ্ত টিভি
রাত ১০টায় প্রচার হবে নাটক ‘অবশেষে’। পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে তাহসান, মিম।
নাগরিক টিভি
রাত ১০টা ৫ মিনিটে থাকবে নাটক ‘লাভ অ্যান্ড ওয়ার’ । রচনা শফিকুর রহমান শান্তনু, পরিচালনা সৈয়দ শাকিল।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments