আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে চারশ গ্রাম গাঁজাসহ মো. ছামাদ মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। ৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার নন্নী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছামাদ উপজেলার সমশ্চুড়া গ্রামের কফিল মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে র্যাবের একটি দল শেরপুরের নালিতাবাড়ী থানাধীন নন্নী বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়। পরে সেখান থেকে চারশ গ্রাম গাঁজাসহ মো. ছামাদ মিয়াকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায় র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ছামাদ মিয়ার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব অভিযান চলমান থাকবে।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় মাঠে নামছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শনিবার, ১১ জুলাই রাত ১টায় যুক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও আলো ছড়িয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিত ...
স্টাফ রিপাের্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে মরক্কোর বি ...
সব মন্তব্য
No Comments