স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ সোমবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেছেন। ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার গণমাধ্যমের সঙ্গে সুস্থ ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার কখনোই সংবাদমাধ্যমের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে পারে না। সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় এবং নীতিনির্ধারণে তা বিবেচনায় নেয়। তিনি জানান, প্রধানমন্ত্রীও একই মত পোষণ করেন। তিনি গণমাধ্যমকে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।
উপদেষ্টা আরও জানান, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সংস্কারের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমরা একটি ভিন্ন ধরনের বিটিভি প্রত্যাশা করি।” রাষ্ট্রীয় গণমাধ্যমকে আরও স্বাধীন, বস্তুনিষ্ঠ ও জনবান্ধব করতে সরকার কাজ করছে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার দেশে শক্তিশালী, স্বাধীন ও প্রাণবন্ত গণমাধ্যম পুনর্গঠনে কাজ করছে। গণমাধ্যমের সঙ্গে সরকার কোনো ধরনের বৈরিতা বা সংঘাত চায় না। ভবিষ্যতে সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশ আরও ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাইবার বুলিং প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাংবাদিক ও নারীদের লক্ষ্য করে সাইবার বুলিংয়ের ক্রমবর্ধমান সমস্যাকে সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম সাক্ষরতার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, স্কুল পর্যায়ে মিডিয়া লিটারেসি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা জরুরি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং কাজ চলমান রয়েছে। একই সঙ্গে এনজিওগুলোকেও যুক্ত করা হয়েছে যাতে তাদের মিডিয়া লিটারেসি কর্মসূচি স্কুলশিক্ষার্থীদের কাছে পৌঁছায়। তিনি বলেন, ঢাকাকেন্দ্রিক এনজিও কার্যক্রমের প্রবণতা থাকলেও মিডিয়া লিটারেসির ঘাটতি সবচেয়ে বেশি প্রত্যন্ত অঞ্চলে। তাই সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রত্যন্ত এলাকায় আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমানকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালনের সময়েই সম্প্রতি তাকে তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments