ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, আইন আইনের গতিতে চলবে, জিয়াউর রহমানের গতিতে চলবে না। মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে মুক্তি দিয়েছেন দন্ডাদেশ স্থগিত রেখে। ওনি চিকিৎসা করাচ্ছেন। এখন বলে বিদেশে যেতে দিতে হবে। কথায় আছে- দাঁড়াতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। আর শুতে দিলে ঘুমাতে চায়। মন্ত্রী শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে অসহায়দের মাঝে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। মন্ত্রী আরও বলেন, একটা আইনের কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না। ওনার বিদেশ যাওয়ার আবেদন আইনমন্ত্রণালয় নাকচ করেছে। ওনার জন্য ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। আমি যে আইনে আবেদন নাকচ করেছি- সেটা সঠিক। তারপরও ওনারা যেটা বলছেন সেটার কোথাও কোনো নজির আছে কিনা সেটা দেখার জন্য আমি সময় চেয়েছি। আমার সময় চাওয়া দেখে ওনারা বলেন আন্দোলন করবেন। আমি বলব মানবিকতা আন্দোলনের মাধ্যমে অর্জিত হয় না। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশের ভবিষ্যত পাল্টে দিবে। স্বাধীনতার সুর্বণ জয়ন্তির প্রাক্কালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যাদের ঘর নেই তাদের ঘর দেয়া হবে। যতদিন শেখ হাসিনা আপনাদের সেবা দিবেন ততদিন আপনাদের চিন্তা নেই। আলোচনা শেষে মন্ত্রী উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে আইন সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments