রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সূর্যদেবের পুজাকে কেন্দ্র করে ২২৮তম ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা শুরু হয়েছে। রোববার সকালে মেলার মাঠের মন্দিরে সূর্র্যদেবের পুজার মধ্য দিয়ে পর্দা উঠলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যমণি মেলার। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন মোল্লার বিশাল ভূমিতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার শুক্লা তিথিতে মাস ব্যাপী এ মেলার আয়োজন করে থাকেন। মেলায় রয়েছে দি রয়েল বেঙ্গল লক্ষণ দাস সার্কাস,যাত্রাপালা,পুতুল নাচ,লাকি কুপন,নাগরদোলা প্রভৃতি। এছাড়াও বাহারী মিষ্টি, ফল, মজাদার চটপটি,ফুসকা, চানাচুর,হালিম, মনখুশি, খাবার হোটেল-রেস্টুরেন্ট,কসমেটিকস,বাঁশ,বেত,কাঠ,মাটির তৈজসপত্র ও কামার শিল্প, ফার্নিচার ও স্টীলের তৈরি বিভিন্ন সাংসারিক প্রয়োজনীয় মালপত্রের কযেকশত দোকান।
প্রসঙ্গত, মেলা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মেলার সার্বিক নিরাপত্তার জন্য মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে ।
পুজারি কৃষ্ণ কান্ত ভট্টাচার্জ জানান, মেলার মন্দিরের কষ্টি পাথরের মূর্তিটি চুরি হবার পরে অন্য দামী পাথর দিয়ে সূর্যাকৃতির মূর্তি তৈরি করে পুজা-অর্চনা করা হয় । এদিকে মেলাকে কেন্দ্র করে বানারীপাড়াসহ এর পাশর্^বর্তী বেশ কয়েকটি উপজেলা এবং জেলার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দপিনা বিরাজ করছে। প্রাণের ্এ মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিশু-বৃদ্ধ সহ নানা বয়সের হাজার হাজার নারী পুরুষের মিলন মেলায় রূপ নেয়।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments