ডেস্ক রিপোর্ট: জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একই সঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়।বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের উল্লিখিত ৬৯ জন বিচারককে পদোন্নতি দিয়ে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। রোববার (২০ জুন)আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেডে এবং অতিরিক্ত জেলা জজরা দ্বিতীয় গ্রেডে বেতন-ভাতাদি পাবেন।
পদোন্নতি পাওয়া বিচারকদেরকে আগামী ২৭ জুন তাঁদের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা (বিচারক) বা দফতর প্রধান মনোনীত কর্মকর্তা বা তাঁর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে আদেশে।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহানকে রংপুরের মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ), মানিকগঞ্জের অতিরিক্ত জেলা জজ শাহানা হক সিদ্দিকাকে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ), নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম ফারুককে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামালকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হাসানুজ্জামানকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পরিচালক (অতিরিক্ত জেলা জজ) জাকির হোসেন খানকে জেলা জজ পদে পদোন্নতির পর একই কর্মস্থলে রাখা হয়েছে।
এছাড়া ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছাম্মৎ রোকশানা বেগম হেপিকে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমকে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (জেলা জজ), নওগাঁর অতিরিক্ত জেলা জজ মো. মেহেদী হাসান তালুকদারকে পঞ্চগড়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা জজ সাবেরা সুলতানা খানকে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিশেষ জজ (জেলা জজ) এবং ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিমকে পদোন্নতির পর কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) হিসেবে পদায়ন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments