স্টাফ রিপোর্টার: ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টি। দীর্ঘ ক্যারিয়ারে জুটি হয়ে তারা বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এই জুটির নাটকগুলো দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইরফান-বৃষ্টি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘প্রেমেতে বাধিবো’ নামের নতুন একটি একক নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।
বছরের প্রথম নাটক প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘ভিন্ন গল্পের একটি নাটক। কাজ করে ভালো লেগেছে। নতুন বছরের প্রথম কাজটি আশা করছি, সবার ভালো লাগবে।’
পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করছি। এই কাজটিও তার ব্যতিক্রম হয়নি। রোমান্টিক গল্পের প্রতি দর্শকদের অন্যরকম ভালো লাগা আছে। নতুন বছরে ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে এসেছি দর্শকদের জন্য। আশা করছি, নতুন বছরের প্রথম কাজটি সকলের পছন্দ হবে।’
‘প্রেমেতে বাধিবো’ নাটকটি নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৩টায় ফিল্ম ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানিয়েছেন এর নির্মাতা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শশী আফরোজা, তানজিম হাসান অনিক প্রমুখ।
Photo Link
https://drive.google.com/drive/folders/1E2vEKwePwEWXlBV2aBY_EsGb4VCzKkbs
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments