বিশেষ প্রতিনিধি : আশির দশকের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ও গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিধান চন্দ্র রায় মারা গেছেন। ৮ জুন স্থানীয় সময় সকাল ১১টায় পূর্ব লন্ডনের নিউহ্যাম ইউনিভার্সিটি হসপিটালে মৃত্যুবরণ করেন তিনি। মাসাধিককাল তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোক জানিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও জনলোকের সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্রনেতার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন তার ঘনিষ্ঠ আর নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments