রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সন্ধ্যার পর এ বর্বর হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা ও আহতর স্বজনরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে একই এলাকার উজ্জল মিস্ত্রি, সজল মিস্ত্রি, স্বপন মিস্ত্রি ও উৎস মিস্ত্রি বাড়ি ফেরার পথে রাস্তায় একা পেয়ে পবিত্র বেপারীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি, কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে তার হাতে এবং দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তারা দুই পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালায় সশস্ত্র হামলাকারীরা।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা তাকে রাস্তার ওপর মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া থানায় নিয়ে যান। থানা থেকে অ্যাম্বুলেন্সে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড করেন। হামলাকারীরা আত্মগোপনে চলে যাওয়ায় এবিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments