যশোর অফিস: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বিনামূল্যে চক্ষু, দন্ত ও ডায়াবেটিস স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করেছে আদ্-দ্বীন হাসপাতাল। শনিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।
আদ্-দ্বীন হাসপাতালের উদ্যোগে এবং সামাজিক সংগঠন "পরিবর্তন" এর সহায়তায় উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চোখে ছানি পড়া রোগীদের যশোর আদ্ দ্বীন হাসপাতালে নিয়ে বিনামূল্যে ছানি অপারেশন, প্রয়োজনীয় ঔষধ ও কালো চশমা প্রদান করা হবে।
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
সব মন্তব্য
No Comments