স্টাফ রিপোর্টার: আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ আরও ভারসাম্যপূর্ণ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের উদ্যোগ নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ ফেব্রুয়ারি তাঁর ভাষণ প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ বিষয়ে বিটিভির মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নির্বাচন কমিশন জানায়, দলীয় প্রধানদের নির্বাচনী বক্তব্য প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশনে নির্দিষ্ট সময় বা স্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে কমিশনের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে তারেক রহমানের ভাষণ প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইসির এই উদ্যোগকে নির্বাচনী প্রচারে সমতা নিশ্চিতের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments