মো.পাভেল ইসলাম রাজশাহী: ভোরের কাগজের বর্ষসেরা রিপোর্টার হিসেবে পুরস্কৃত হওয়ায় ভালবাসায় সিক্ত হয়েছেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মিষ্টিমুখ করিয়ে প্রশংসায় পঞ্চমুখ হন সংগঠন দুটির নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) নামে গণমাধ্যমকর্মীদের আরেকটি সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
শুভেচ্ছা প্রদানকালে সূচনা বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সদস্য আমানুল্লাহ আমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ,জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু,সিনিয়র সদস্য মো.শরিফ উদ্দিন, সদস্য সাগর নোমানি, বিএমএসএস'র রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। অসুস্থতার মধ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সবশেষ নিজের কর্মস্থল থেকে পুরস্কৃত হয়েছেন। তারা বলেন, যোগ্যতার ভিত্তিতেই তার এমন অর্জন। সাইদুর রহমানই রাজশাহীর প্রকৃত সাংবাদিক। তার কাছ থেকে সাংবাদিকতা শেখা সম্ভব।
এ সময় সাইদুর রহমান বলেন, বাংলাদেশে ভোরের কাগজই সর্বপ্রথম বিনা পয়সায় খাটানো থেকে রক্ষা করেছে সাংবাদিকদের। প্রতিনিধি ও রিপোর্টারদের কাজের যথাযথ মূল্যায়ন করে জনপ্রিয় এ গণমাধ্যম। তারই অংশ হিসেবে আমাদের সম্মাননা দেয়া হয়। সবশেষ নিজের অর্জিত পুরস্কার রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের জন্য উৎসর্গ করে দেন সাইদুর রহমান।
এদিন অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া থানা কমিটির সদস্য সচিব সাজেদুর হক টিটু, সদস্য মো. মাজেদুর, জুবায়ের আলম রাজন,হারুনর রশীদ, আরিফুল ইসলাম আরিফ, ফারজানা হক, সালাউদ্দিন আহমেদ সোহাগ, সাহিদ সনু রাহাত মাসুদ, আয়ুব,কাওসার আহমেদ ডন, মৌসুমী আক্তার, নাহিদ, হাফিজ, সোহেল রানা, জান্নাত, উম্মে নাজরিন, আরিফ ইসলাম ইয়াসমিন আরা হক, মো. সাইদ ইকবাল প্রমুখ।
এদিকে রাজ ৮টার দিকে রাজশাহী প্রেসক্লাব সভাপতিকে শুভচ্ছো জানান নগরীর তরুণ উদ্যোক্তা অভিলাষ দাস তমাল, তরুণ সাংবাদিক রাতুল সরকার, নাসরিন জাহান সানজিদাসহ আরও অনেকে।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব ...
সব মন্তব্য
No Comments