সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার নাজিরপুর-বাহাদুরাবাদ এলাকায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া স্থানীয় বাসিন্দা শুকুর মাহমুদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহেল মিয়া কৃষিকাজে মাঠে গিয়ে ভুট্টা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। বিকেলের দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে তিনি মারা যান বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ ঘটনাকে কেন্দ্র করে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়ে আসছেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments