স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ইংল্যান্ড ৪-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর তিনি আরও একটি গোল করে এই বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ১০টিতে নিয়ে যান। তার দুই গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-২।
ম্যাচের আগে গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে ও লিওনেল মেসি দুজনেই ৮টি করে গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে অ্যাসিস্টে এগিয়ে থাকায় মেসি সামান্য এগিয়ে ছিলেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল পেয়ে তিনি ১০ গোল নিয়ে মেসিকে দুই গোলে পেছনে ফেলে শীর্ষে উঠে গেলেন। ফিফার নিয়ম অনুযায়ী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও গোল্ডেন বুটের হিসাবে ধরা হয়।
এই দুই গোলের মধ্য দিয়ে এমবাপ্পে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যাকে ২১ এ নিয়ে গেছেন, যা তাকে সর্বকালের তালিকায় মেসির ঠিক পাশেই বসিয়েছে। ২০২ কাতার বিশ্বকাপের পর এবারও গোল্ডেন বুট জয়ের পথে বড় ধাপ এগিয়ে গেলেন ফরাসি অধিনায়ক।
অন্যদিকে আর্জেন্টিনার মেসির সামনে এখনো সুযোগ আছে। রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে কমপক্ষে ৩ গোল করে তিনি এমবাপ্পেকে টপকে যেতে পারেন। বর্তমানে মেসির গোল ৮টি এবং অ্যাসিস্ট ৪টি, আর এমবাপ্পের গোল ১০টি ও অ্যাসিস্ট ৩টি। গোল সমান হলে অ্যাসিস্টের হিসাবে এগিয়ে থাকা খেলোয়াড়ই গোল্ডেন বুট পাবেন।
এদিকে ম্যাচের সর্বশেষ অবস্থায় ইংল্যান্ড ৪-২ গোলে এগিয়ে রয়েছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্য এটি ছিল শেষ ম্যাচ। সেমিফাইনালে হেরে ফাইনালের স্বপ্ন ভাঙলেও ব্যক্তিগত অর্জনের জন্য এই ম্যাচটি এমবাপ্পের জন্য স্মরণীয় হয়ে থাকল।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments