উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে মহামারী করোনা ভাইরাস উপলক্ষে সরকার ঘোষিত ৭দিনের কঠোর লাকডাউনের প্রথম দিনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। ১ জুলাই বেলা ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী। দিনব্যাপী এ কার্যক্রমে স্বাস্থ্য সচেতনতামূলক মাক্স বিতরণ করা হয়। এ সময় বামরাইল ইউনিয়নের খোলনা রাস্তার পাশে স্বাস্থ্যবিধি না মেনে মাক্স না পরে প্রচুর ক্রেতা জড়ো করে ব্যবসা পরিচালনা করায় দোকানদার নূর মোহাম্মদ মিয়াকে ৫শত টাকা জরিমানা প্রদান করা হয়। ওই দিন ঈদগাহ মার্কেট, বামরাইল বাজার, জয়শ্রী বাজার, সানুহার, শিকারপুর, ইচলাদীসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনতামূলক মাক্স বিতরণ করেন তিনি। প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার জন্য কড়াকড়ি নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমত উল্লাহ, মডেল থানা অফিসার ইনচার্জ জিয়াউল আহসানের নেতৃত্বে সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোলপ্লাজা, বামরাইল, উজিরপুরের বিভিনś সড়কে টহল বসিয়ে রাস্তায় ব্যারিকেড প্রদান করে কঠোর লকডাউনের নির্দেশনা মানতে বাধ্য করেন এবং স্বাস্থ্য সচেতনামূলক মাক্স বিতরণ করেন।
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্র ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।আর ...
স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বাস কো ...
সব মন্তব্য
No Comments