উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত মুক্তিযোদ্ধা ও তার ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে রাস্তার দু'পাশে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এ মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার ওয়াদুত সরদারের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার হারুন অর রশিদের সঞ্চালানায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), সাবেক ডেপুটি কমান্ডার ডাঃ আনম আব্দুল হাকিম বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার হাওলাদার, আব্দুল আউয়াল, মোঃ আয়নাল হক, হায়দার আলী শরীফ, মোঃ জাকারিয়া, মোঃ ইউনুস খন, শেখ লকিতুল্লাহ, ফারুক ভুঁইয়া, শহীদুল হক ফকির, নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের মেয়ে স্বর্ণা খানম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকান্ডে যারা জড়িত রয়েছ অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও হত্যা মামলাটি বিশেষ দ্রুত ট্রাইবুন্যাল আইনে নেয়ার দাবী জানান। অর্থের অভাবে আহতদের সুচিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে। সকল মুক্তিযোদ্ধাদের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেন। মানববন্ধনে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ারের মেয়ে স্বর্ণা খানম কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আর কোন মুক্তিযোদ্ধা পরিবার বাবা ও সন্তান হারা না হয়। এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দাবী জানান। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। উল্লেখ্য, ২৯ জুলাই জমিজমা বিরোধে আটিপাড়া গ্রামে প্রতিপক্ষ সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদার ও তার ছেলে বিপ্লবকে কুপিয়ে হত্যা করে এবং পরিবারের আরো ৩ সদস্যকে কুপিয়ে যখম করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান ইতিমধ্যে হত্যা মামলার ৫ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments