মোঃ সাইফুল্লাহ ঢালী, সাভার: ঢাকার সাভারে বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির ১ম ব্যাচের উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এই সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রশিক্ষণের লক্ষ্য- যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন,শৃংখলা ও আত্মনিয়ন্ত্রন, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার। অনলাইন নিবন্ধনে ফাস্ট কাম ফাস্ট সিলেকশনের ভিত্তিতে সারা দেশের নূন্যতম এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪ টি ব্যাচে তিন বছরের বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতাসহ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
শেষে মহাপরিচালক প্রধান অতিথিকে সাথে নিয়ে বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখান। ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments