স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগদানের জন্য মৌখিক চুক্তিতে পৌঁছেছেন বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে।
ক্লাবটির প্রেসিডেন্ট আনিবাল মোসা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, ৪০ বছর বয়সী ভোজিনহা আগামী কয়েকদিনের মধ্যে চিলিতে যাবেন, মেডিকেল পরীক্ষা শেষে এস্তাদিও মনুমেন্টালে আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। কোলো কোলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ট্রেডমার্ক কোঁকড়া চুলের ছবি প্রকাশ করে ইঙ্গিতও দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, চুক্তিটি ১৮ মাসের জন্য হতে যাচ্ছে। তিনিই একমাত্র চিলিয়ান ক্লাব যারা কোপা লিবার্তাদোরেস জিতেছে।
পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস, ফুটবল বিশ্বে পরিচিত ভোজিনহা নামে। জন্ম কাবো ভার্দের মিন্ডেলোতে, উচ্চতা ১৮৯ সেন্টিমিটার। বিশ্বকাপের আগে তিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি চাভেসের হয়ে খেলতেন, তবে টুর্নামেন্টের আগেই চুক্তি শেষ হয়ে ফ্রি এজেন্ট হয়ে যান। বয়স ৪০ হলেও এবারের বিশ্বকাপে তিনি প্রমাণ করেছেন অভিজ্ঞতাই বড় শক্তি।
এবারের বিশ্বকাপে অভিষিক্ত কাবো ভার্দে ছিল টুর্নামেন্টের সবচেয়ে ছোট দেশগুলোর একটি। গ্রুপ পর্বে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের বিপক্ষে ০-০ গোলে ড্র করে ইতিহাস গড়ে তারা। সেই ম্যাচে স্পেনের ২৭টি শটের মধ্যে ৭টি অবিশ্বাস্য সেভ করেন ভোজিনহা, হন ম্যান অব দ্য ম্যাচ। তিনিই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্লিনশিট রাখা গোলরক্ষক। পরে শেষ ৩২-এর লড়াইয়ে তৎকালীন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও লিওনেল মেসি, লামিন ইয়ামাল, রদ্রির একের পর এক শট ঠেকিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন।
তার এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফিফার ফ্যান ভোটে নির্বাচিত ড্রিম টিমে ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ভোজিনহা, পেছনে ফেলেছেন টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমনকেও। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল মাত্র ৫ লাখ, যা এখন ১ কোটি ৭৪ লাখ ছাড়িয়েছে।
কোলো কোলো ছাড়াও তার জন্য প্রস্তাব ছিল যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি, ব্রাজিলের আভাই এবং আতলেতিকো গোইয়ানিয়েন্সের পক্ষ থেকে। তবে শেষ পর্যন্ত চিলির ক্লাবটিকেই বেছে নিয়েছেন বলে জানা গেছে। ক্লাব প্রেসিডেন্ট বলেছেন, ভোজিনহার বিশ্বকাপ পারফরম্যান্সই প্রমাণ করে সে এই সুযোগের যোগ্য, পাশাপাশি এই সাইনিং ক্লাবের বাণিজ্যিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments